হোম » সারাদেশ » চাটখিলে ইউনুস হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার গভর্নিংবডির পরিচিিতি ও শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ 

চাটখিলে ইউনুস হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার গভর্নিংবডির পরিচিিতি ও শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ 

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ চাটখিলে ইউনুস হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা উদ্যেগে নতুন গভর্নিংবডির পরিচিতি ও শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মাদ্রাসার পরিচালক যুক্তরাষ্ট্র প্রবাসী মুহিবুল্লা মীর। শুক্রবার (২০ মে) রাত ৮ টায় নোয়াখালী জেলার চাটখিল উপজেলা শ্রিনগর গ্রামের মীর বাড়িতে মুহিবুল্লা মীর সাহেবের নিজ বাসায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অত্র মাদ্রাসার সুপার মাওলানা দেলোয়ার হোসেন  এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক মুহিবুল্লাহ মীর।
বক্তব্য রাখেন নেয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ মানিক, কড়িহাটি ছালেমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবদুর রব খান, সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান মামুন ও সাজ্জাদ হোসেন।  চেয়ারম্যান হাজি মোঃ মানিক তার বক্তৃব্য বলেন, তিনি মাদ্রাসার উন্নয়নে নিজের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগীতা করার কথা জানান। তিনি আরও বলেন আমি বর্তমানে চেয়ারম্যান আছি আগামীতে আমি চেয়ারম্যান না হলেও অত্র মাদ্রাসা সাথে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
আরও উপস্থিত ছিলেন রেজানুর পাটোয়ারী লিটন, শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন, মাওলানা আবদুল আউয়াল ও শরীফ উল্যা মীর শিক্ষক বৃন্দ। আলোচনা শেষে নতুন গভর্নিং বডির পরিচয় ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষে করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা সাইফুল্লাহ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!