
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের বেলকুচি থেকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ হারুন-অর-রশিদ (৩৭) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর সদস্যরা। বুধবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় র্যাব-১২’র মেজর (মিডিয়া অফিসার) এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন। আটক হারুন-অর-রশিদ বেলকুচি উপজেলার বয়রা মাছুম, (বর্তমান নাকফাটা পশ্চিমপাড়া) গ্রামের নূর হোসেন সরকারের ছেলে।
মেজর রিফাত-বিন-আসাদ জানান, ভোর রাতে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল জেলার বেলকুচির রান্ধুনীবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ ১ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় অস্ত্র ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১ টি মোবাইল জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই অস্ত্র ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। আটক অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধ মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাকে আজ সকালে বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি