এম,এ রাশেদ: বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধায়নে বগুড়া ডিবি অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ডিবি পুলিশের টিম অভিযানে বুধবার (৬ই এপ্রিল) ডিএমপি ঢাকা, মহাখালী কাঁচাবাজার এলাকা হইতে প্রেমের নামে প্রতারণার মাধ্যমে শারিরিক সম্পর্ক ও কৌশলে ভিডিও ধারণ করে সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তি আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি হলেন বগুড়া সদর থানার জয়পুর পাড়া গ্রামের হরিশংকর রায় এর ছেলে সুজন কুমার রায়(৩৫)। আটককৃত আসামীর হেফাজত হতে উদ্ধারকৃত আলামত ১ টি নীল রংয়ের HUAWEI মোবাইল ফোন ১ ১ টি সিমকার্ড সহ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সুজন কুমার রায় জানায় যে, প্রায় ২ বছর পূর্বে কাপড়ের ব্যবসা করার সুবাদে বাদীনির সহিত পরিচয় হয়। বাদীনি শাড়ী ও পাঞ্জাবিতে ব্লক বা ডিজাইনের কাজ করতো এবং বিবাদী সেই কাজ করা শাড়ীগুলো মার্কেটে বিক্রি করত। এই ভাবে ব্যবসা করার এক পর্যায়ে গত ১ বছর পূর্বে বাদীনির সহিত ভাল সম্পর্ক তৈরী হয় এবং এক পর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। এরপর থেকে উভয়ে মেসেঞ্জারে অডিও-ভিডিও কলে কথাবার্তা বলতে। বিবাদীর সহিত মেসেঞ্জার চ্যাটিং করার সময় বিবাদী বাদীনির নগ্ন ছবি ও ভিডিও চাইলে বাদীনি তাহাকে উক্ত বিষয়ে নিষেধ করে।
পরবর্তীতে বিবাদী বাদীনিকে তার বন্ধুর জন্মদিনের দাওয়াতে নিয়ে যাওয়ার কথা বলে চক সূত্রাপুর একটি বাসায় নিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে বাদীনির সহিত শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং সেই অন্তরঙ্গ মূহর্ত গোপনে ভিডিও করে রাখে। পরবর্তীতে বাদীনিকে উক্ত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে বিবাদী বিভিন্ন স্থানে নিয়ে একাধিক বার শারীরিক সম্পর্ক করে। বিবাদী বাদীনিকে বারবার বিয়ের প্রলোভন দেখিয়ে বিষয়টি গোপন রাখার কথা বলে। বর্তমানে বিবাদীর সহিত বাদীনির সম্পর্কের অবনতি ঘটলে বিবাদী তাহার ব্যবহৃত হোয়াটস এ্যাপ, ভাইবার, ফেসবুক আইডি এর মেসেঞ্জার থেকে গোপনে করা ভিডিও ও ছবি বাদীনির বিভিন্ন আত্নীয় স্বজনদের মাঝে এবং তাহার এলাকায় ছড়িয়ে দেয়।
আটককৃত আসামীর জব্দকৃত মোবাইলে এজাহারে উল্লেখিত ফেসবুক আইডিটি লগ-ইন অবস্থায় পাওয়া গিয়াছে। এছাড়া হোয়াটস এ্যাপ, ভাইবার ও উক্ত ফেসবুক আইডি হতে বাদীনির অশ্লিল ছবি ও ভিডিও ম্যাসেজের মাধ্যমে বিভিন্ন জনের হোয়াটস এ্যাপ, ভাইবার, ফেসবুক আইডি এর মেসেঞ্জার প্রেরণের তথ্য প্রমান পাওয়া গেছে।
উক্ত বিষয়ে বগুড়া সদর থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি সুত্র জানান।
আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি