হোম » আইন-আদালত » নারায়ণগঞ্জে কোরআন অবমাননা করে কিশোরদের টিকটক ভিডিও বানানোর সময় আটক ৩

নারায়ণগঞ্জে কোরআন অবমাননা করে কিশোরদের টিকটক ভিডিও বানানোর সময় আটক ৩

নারায়ণগঞ্জের বন্দরে টিকটক ভিডিও বানানোর সময়ে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে তিন কিশোরকে আটক করেছে পুলিশ। তার মধ্যে একজনের নাম সুফিয়ান (২২)। অপর দুইজনের বয়স ১৫ ও ১৬ । তাদের বাড়ি সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকাতে। ৩১ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর ২৫ ওয়ার্ডের চৌরাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, চৌড়াপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীর তীরে বিআইডব্লিউটিএর ভাসমান ডকইয়ার্ডের সামনে ভাইরাল হওয়ার উদ্দেশে টিকটক ভিডিও বানানোর সময়ে পবিত্র কোরআন শরীফ অবমাননা করেন। তখন এলাকাবাসী বিষয়টি দেখে তাদের তিনজনকে আটক করে পুলিশকে খবর দেয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!