
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির সময় ডাকাত দলের সাথে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এই সময় এক পুলিশ সদস্য গুলিবিদ্বসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত পোনে ১টার দিকে উপজেলার গোপালদী বাজারে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আহত পুলিশ সদস্য হলেন গোপালদী তদন্ত কেন্দ্রের এএসআই সোহরাব হোসেন (৩৫) তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। ডাকাতের দায়ের কোঁপে অন্যান্য আহতরা হলেন আহত দোকানের কর্মচারী রাজু (২০), কুদ্দুস (১৫), সুধাচন্দ্র দাস (২৫) ও বলাই চন্দ্র (৫০)। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে যখন বাজারের প্রায় সকল দোকান পাট বন্ধ তখন এখানকার ৩টি স্বর্ণের দোকানে ভেতরে বসে স্বর্ণকার কর্মচারীরা কাজ করছিল। সে সময় স্পীডবোট ও ট্রলার দিয়ে প্রায় ২০/২৫ জন মুখোশ পরা ডাকাতেরদল এক সাথে ৩টি দোকানে হানা দেয়। সে সময় খবর পেয়ে গোপালদী বাজারের ডিউটিরত পুলিশ ঘটনাস্থলে হাজির হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি শুরু করে।
তখন পুলিশও পাল্টা গুলি করে। তাদের মধ্যে প্রায় ৭ থেকে ৮ মিনিট গোলাগুলি চলে। খবর পেয়ে আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লার নেতৃত্বে আশে পাশের সকল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। এর মধ্যে ডাকাতদল বিপ্লব বিশ্বাস, বলাই সরকার ও আমির হোসেনের দোকান থেকে প্রায় ১৪ ভরি স্বর্ণ ও নগদ ১লাখ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
তবে যথা সময় পুলিশ আসায় বড় ধরণের কোন ঘটনা ঘটতে পারেনি বলে জানান গোপালদী বাজার বনিক সমিতির সভাপতি জাকির হোসেন মোল্লা। ঘটনার সময় ১৭ রাউন্ড গুলি করতে হয়েছে উল্লেখ করে আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে আমরা বাজারের চারদিকে ঘিরে ফেলি। তাই বড় ধরণের কোন বিপদ হয়নি। এরই ডাকাতদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়েছে এবং এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার