হোম » আইন-আদালত » বরগুনার আমতলী থানা হতে র‍্যাবের হাতে দুইজন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।

বরগুনার আমতলী থানা হতে র‍্যাবের হাতে দুইজন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।

এইচ এম কাওসার মাদবর: আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালি গ্রাম থেকে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। আজ সোমবার (৩০) আগস্ট বিকালে র‍্যাব-৮-এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম বাংলাদেশে টুডে এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত দুজন হলো– মোঃ সাখাওয়াত হোসেন (২৭)ও মোঃ রুবেল মিয়া (২৮)।  কুকুয়া ইউনিয়নের পূর্ব চুনাখালি ৫নং ওয়ার্ডের সুলতান চকিদার ও এছতেহার উদ্দিন এর ছেলে। কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে চুনাখালী ইউনিয়ন ভূমি অফিস এর সামনে বরিশাল টু কুয়াকাটাগামী পাঁকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ইয়াবা বিক্রয় জন্য অবস্থান করিতেছিল।
উক্ত আসামীদের নিকট হতে ৪০ (চল্লিশ) পিচ কথিত ইয়াবা, ০২ টি মোবাইল ফোন, ০৩ টি সীম উদ্ধার করা হয়।তিনি আর বলেন আসামীদেরকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে পেশায় দুইজন দিনমুজুর হলেও ইয়াবাই তারদের প্রকৃত ব্যবসা। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‍্যাব বাদী হয়ে বরগুনা জেলার আমতলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!