হোম » আইন-আদালত » কামারখন্দে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

কামারখন্দে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

সাজিদ হাসানমুন   কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার চারটি ইউনিয়নে পৃথকভাবে ইউনিয়ন পরিষদ চত্বরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং সমাবেশে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র দেব,  জামতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন শেখ, ঝাঐল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন ঠান্ডু, রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান (বিডিআর)  প্রমুখ বক্তব্য রাখেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!