
গোলাম রব্বানী দুলাল,আদমদিঘী উপজেলা প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও দই-মিষ্টি তৈরী করায় দুই হোটেলের ১৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার সান্তাহার স্টেশন রোড এলাকায় বিসমিল্লাহ ও স্টার হোটেল মালিকের জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়। দেবাশীষ রায় জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও দই-মিষ্টি তৈরী করায় সতর্কমূলক বিসমিল্লাহ হোটেলের ১৫হাজার ও স্টার হোটেলের ৩হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য