
আদমদীঘি বগুড়া প্রতিনিধিঃ আতিক হোসেন (৩৫) নামের কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের এক যাত্রীর শপিং ব্যাগ তল্লাশি চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করেছে বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আতিক জয়পুরহাটের শান্তিনগর রেল কলোনীর কলেজ রোড এলাকার নজরুল ইসলামের ছেলে। রবিবার সন্ধ্যায় তার বিরুদ্ধে সান্তাহার জিআরপি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মনজের আলী জানান, গোপন খবরের ভিত্তিতে রবিবার কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে অভিযান চালানো হয়। এসময় ট্রেনটি সান্তাহার রেলওয়ে থানাধীন আক্কেলপুর স্টেশন অতিক্রম করার সময় ওই যাত্রীর কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রেলওয়ে থানায় একটি মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য