
মিজানুর রহমান : লালমনিরহাটে পাটগ্রামে মাদকসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা ভাটিয়াপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে ইয়াবা ও গাঁজাসহ ওই দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ওই দুজন হলেন মো. পলাশ (৩২) ও তাঁর স্ত্রী মোছা. রিভা আক্তার। পলাশ ওই এলাকার মো. সামছুদুলের ছেলে ।থানা পুলিশ সুত্রে জানা গেছে, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঘোষিত অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানার নির্দেশে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে নেতৃত্ব দেন পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও