হোম » আইন-আদালত » সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা আবেদন

সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা আবেদন

আওয়াজ অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলার আবেদন করেছেন গাজীপুরের বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। অভিযোগ— সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে সামাজিক মাধ্যমে ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়েছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলার আবেদনটি দাখিল করা হয়।

আবেদনে তানভীর সিরাজ উল্লেখ করেন, ‘অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। অথচ সারজিস আলম কোনো তদন্ত বা প্রমাণ ছাড়াই ফেসবুকে বিএনপির নাম ঘুরিয়ে অপপ্রচার চালান।’

তিনি আরও জানান, ইতোমধ্যেই জিএমপি কমিশনার এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছেন এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট করেছেন। “দলের নির্দেশনা অনুযায়ী আমি এই মামলা করেছি। আশাকরি ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে,” বলেন তানভীর সিরাজ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!