
ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটের কলেজের শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল (১৮) নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আরেকটি মামলা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও মামলায় আসামি করা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২৮ জনকে।
রাববার (১৮ আগস্ট) দুপুরে নিহত নজিবুল সরকার বিশালের বাবা মজিদুল সরকার বাদী হয়ে আদালতে মামলাটি করেন।
জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে নথিভুক্ত করতে সদর থানাকে নির্দেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী আব্দুল মোমেন ফকির বলেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জয়পুরহাটের দুইজন সাবেক সংসদ সদস্যসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এরআগে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নজিবুল সরকার বিশাল (১৮) নিহত হন। তিনি পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মজিদুল সরকারের ছেলে। নজিবুল সরকার পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ঘটনার ১৪ দিন পর আজ রবিবার নিহত নজিবুল সরকার বিশালের বাবা বাদি হয়ে আদালতে একটি হত্যা মামলা করেন।
সূত্র: বাসস
###SSS

আরও পড়ুন
হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪২৫ পুরোনো মামলা
সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার জামিন
বগুড়া ধুনটে গাছে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার