
চন্দনাইশে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। গতকাল ১৮ আগস্ট সকালে উপজেলার হাশিমপুর ইউনিয়নের বড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এব্যাপারে হামলার শিকার বেবি আকতার (৪০) চন্দনাইশ থানায় একটি অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা যায়, গতকাল রবিবার সকাল ৯টার দিকে পূর্ব বিরোধের জের ধরে প্রবাসীর ওমর আলীর স্ত্রী বেবি আক্তার (৪০)কে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরবর্তীতে টিউবওয়েল থেকে পানি আনতে যাওয়ার সময় বসত ঘরের সামনে উঠানে পৌঁছামাত্র মৃত আলী আহমদের ছেলে মো. ইউনুছ (৩০), মো. রায়হান (২২), মো. নজু (৩৫)সহ অজ্ঞাতনাম ৩ জন পরিকল্পিতভাবে হাতে দা, চিড়ানো কাঠ, লাঠিসোটা ইত্যাদি নিয়ে পথরোধ করে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং পরিধেয় কাপড় চোপড় টানাহেঁচড়া করিয়া শ্লীলতাহানী করে।
পরে তার শোরচিৎকারে আশপাশ হইতে লোকজন এসে বেবি আক্তারকে উদ্ধার করে। পরবর্তীতে বাদির ভাই আনোয়ার হোসেন ও নাঈম উদ্দিন বিষয়টি স্থানীয় মেম্বার মোহাম্মদ আলীকে অবহিত করতে বাড়িতে যাওয়ার পর বিবাদীগন পুনরায় হামলা করে। আনোয়ার হোসেন ও নাঈম উদ্দীন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন এই বিষয়ে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
-চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২