
আওয়াজ অনলাইন: বিলিয়ন ডলার হাইস্ট’ শিরোনামে তথ্যচিত্র নিয়ে আসছে ইউনিভার্সাল পিকচারস হোম এন্টারটেইনমেন্ট। যেখানে দেখানো হয়েছে, ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাক করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকারদের ৮১ মিলিয়ন ডলার চুরির ঘটনা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ প্রতিবেদনে জানাচ্ছে, এটি পরিচালনা করেছেন ড্যানিয়েল গর্ডন। তথ্যচিত্রে দেখানো হবে, কিভাবে হ্যাকাররা ‘ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন’ ব্যাংকিং সিস্টেম ব্যবহার করতে সক্ষম হয়েছিল এবং ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অবৈধভাবে ১০১ মিলিয়ন ডলার সরিয়ে ফেলেছিল।
বিভিন্ন সাইবারসিকিউরিটি বিশেষজ্ঞ এবং লেখক মিশা গ্লেনির সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে নির্মিত হয়েছে তথ্যচিত্র। আগামী ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার কথা রয়েছে তথ্যচিত্রটি।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক