
আওয়াজ অনলাইন: ভাড়াটে সৈন্য বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের অভিযোগ করেছে রাশিয়া।
এদিকে, শনিবার প্রিগোজিন বলেছেন, তার যোদ্ধারা ইউক্রেন থেকে রাশিয়ায় সীমান্ত অতিক্রম করেছে এবং তিনি মস্কোর সামরিক বাহিনীর বিরুদ্ধে ‘সবকিছু করতে প্রস্তুত’।
বার্তাসংস্থা তাস জানিয়েছে, প্রিগোজিন এবং সামরিক শীর্ষস্থানীয়দের মধ্যে একটি দীর্ঘস্থায়ী অচলাবস্থা মাথাচাড়া দিয়ে উঠেছে এবং রাশিয়ার এফএসবি নিরাপত্তা সংস্থা তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করেছে।
প্রিগোজিন টেলিগ্রামে পোস্ট করা একটি অডিও রেকর্ডিংয়ে বলেছেন, ওয়াগনার যোদ্ধারা দক্ষিণ রাশিয়ার রোস্তভ শহরে প্রবেশ করেছে। তিনি এবং তার লোকেরা তাদের পথে দাঁড়ানো সবাইকে ধ্বংস করবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।
প্রিগোজিন এর আগে প্রমাণ না দিয়ে বলেছিলেন, রাশিয়ার সামরিক নেতৃত্ব একটি বিমান হামলায় তার বিপুল সংখ্যক সৈন্যকে হত্যা করেছে এবং তাদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
তিনি বলেন, তার কর্মকাণ্ড কোনো সামরিক অভ্যুত্থান নয়। কিন্তু অডিও বার্তায় তিনি ইঙ্গিত দেন যে, তার ২৫ হাজার সদস্যবিশিষ্ট মিলিশিয়া মস্কোতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার পথে ছিল।
শুক্রবার রাতে মস্কোর সরকারি ভবন, পরিবহন ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, নিরাপত্তা পরিষেবার একটি সূত্রের বরাত দিয়ে তাস জানিয়েছে।
এদিকে কিয়েভ বলেছে, মস্কোর আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা আক্রমণে বড় হামলা এখনও চালু করা হয়
ইউক্রেনের উপ-প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, ‘মূল ধাক্কাটা এখনও বাকি আছে’।

আরও পড়ুন
নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা
পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, এগিয়ে ১৯২ আসনে
ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প