
আওয়াজ অনলাইন: জি-২০ উন্নয়ন মন্ত্রীদের বৈঠকে (ডিএমএম) যোগ দিতে ভারত সফরে গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের আমন্ত্রণে তিনি রোববার (১১ জুন) সেদেশে সফরে যান।
ভারতের বারাণসীতে সোমবার (১২ জুন) জি-২০ উন্নয়ন মন্ত্রীদের বৈঠক শুরু হচ্ছে।
বৈঠকের বিভিন্ন সেশনে ড. মোমেন অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলন সামনে রেখে উন্নয়ন মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য