
আওয়াজ অনলাইন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে কল করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। বুধবার (৩১ মে) দিবাগত রাত সোয়া ১১টার দিকে টেলিফোনে আলাপকালে এরদোয়ান পুনরায় তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ.বি.এম সরওয়ার-ই-আলম সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, আলাপকালে এ দুই নেতা কুশল বিনিময় করেন এবং পরস্পরের সঙ্গে প্রায় ১০ মিনিট কথা বলেন।
সহকারী প্রেস সচিব জানান, ফোনে দুই নেতা কুশল বিনিময় করেন এবং ১০ মিনিট পরস্পরের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় দফা নির্বাচনে জয়লাভের জন্য তুরস্কের পুনর্নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন, যেখানে ভোটারের হার ৮৬ শতাংশের ওপরে ছিল। একইসঙ্গে সঠিক নেতা নির্বাচনে তুরস্কের জনগণের আস্থায় আনন্দ প্রকাশ করেছেন তিনি, যা রান অফ নির্বাচনের পর প্রমাণিত হয়েছে।
ফোনে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ ২০২৩ সালের ফেব্রুয়ারির ভূমিকম্পের মতো যেকোনো প্রয়োজনে তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে দাঁড়াতে অবিচল থাকবে।
দ্বিতীয় দফা নির্বাচনে জয়ে তুরস্কের উচ্ছ্বসিত জনগণের সঙ্গে মানসিকভাবে বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম জনগণ একাত্ম ছিল উল্লেখ করে এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার কামনা করেন। তিনি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে শেখ হাসিনার সঙ্গে কাজ করার কথা পুনর্ব্যক্ত করেন।
কথোপকথনের শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্ট এরদোয়ান ও তার পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান এবং তার মাধ্যমে যেন তুরস্কের জনগণের জন্য শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি অব্যাহত থাকে সেই কামনা করেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য