হোম » আন্তর্জাতিক » বিদেশি কূটনীতিকদের নিরাপত্তায় আনসারের চৌকস দল

বিদেশি কূটনীতিকদের নিরাপত্তায় আনসারের চৌকস দল

আওয়াজ অনলাইন: বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা সুবিধার জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয় বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যদের নিয়ে একটি চৌকস দল তৈরি করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সোমবার একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজেন একাত্তর জার্নালে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদেশি কূটনীতিকরা তাদের খরচে এ সুবিধাটি নিতে পারবেন। বাংলাদেশে নিযুক্ত বেশ কিছু দূতাবাসের পক্ষ থেকে কুটনীতিকদের নিরাপত্তা দেয়ার অনুরোধ করা হলে এ সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি আরও বলেন, কোনো দূতাবাস আনসার সদস্যদের এই সুবিধা বা এর চেয়ে বাড়তি কোনো সুবিধা চাইলে মন্ত্রণালয়ে লিখিতভাবে জানাতে হবে।

খুব শিগগিরই সরকারের এই সিদ্ধান্ত বাংলাদেশের সব বিদেশি দূতাবাসকে জানিয়ে দেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

যদিও এখনও প্রতিটি দূতাবাসে পুলিশে নিরাপত্তা অব্যাহত আছে এবং রাষ্ট্রদূতদের জন্যে পুলিশের দেয়া গানম্যান কাজ করছে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বাংলাদেশে নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করেছে সরকার। মূলত যেসব রাষ্ট্রদূত বা হাইকমিশনার বাইরে চলাচলের সময় অতিরিক্ত পুলিশি নিরাপত্তা পেয়ে থাকেন, তাদের জন্য পুলিশের পরিবর্তে এখন থেকে আনসার সদস্যদের নিয়োজিত থাকবে।

সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন তথ্য গণমাধ্যমকে জানানোর পর এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের উপপ্রধান মুখপাত্র স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বেদান্ত প্যাটেল বলেছেন, কূটনীতিকদের সুরক্ষা ইস্যুতে ভিয়েনা কনভেনশন মনে রাখার পাশাপাশি মার্কিন কূটনৈতিক মিশন ও কর্মীদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!