হোম » আন্তর্জাতিক » হজের জন্য ১ লাখ ১৯ হাজার ২১২ জন নিবন্ধিত হয়েছেন

হজের জন্য ১ লাখ ১৯ হাজার ২১২ জন নিবন্ধিত হয়েছেন

আওয়াজ অনলাইন: চলতি বছর হজে যাওয়ার উদ্দেশে এ পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ২১২ জন নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে সরকারিভাবে ৯ হাজার ৯৯৬ জন এবং রেসরকারিভাবে ১ লাখ ৯ হাজার ২১৬ জন নিবন্ধিত হয়েছেন।

গত ৯ জানুয়ারি সম্পাদিত সৌদি আরবের সাথে চুক্তি অনুযায়ী এ বছর সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন। এদিকে হজযাত্রী নিবন্ধের সময় ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। নিবন্ধনের কোটা পূরণ হতেই স্বেচ্ছায় হজ নিবন্ধন সার্ভার বন্ধ হয়ে যাবে।

গত বৃহস্পতিবার বিকেলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!