হোম » আন্তর্জাতিক » ৪০ বছরের মধ্যে এবার চীনের প্রবৃদ্ধি সর্বনিম্ন

৪০ বছরের মধ্যে এবার চীনের প্রবৃদ্ধি সর্বনিম্ন

আওয়াজ অনলাইন: চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিগত ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন। নোভেল করোনা ভাইরাস ও রিয়েল এস্টেট ব্যবসায় সঙ্কটের কারণে চীনের এ অবস্থা বলে জানা যায়।

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) দেশটির সরকারি উপাত্ত থেকে এ কথা জানা গেছে।

চীনে করোনা মহামারির কারণে কড়া বিধিনিষেধে অর্থনৈতিক কর্মকাণ্ড হ্রাস এবং বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায় রপ্তানি আয় নিম্নমুখী হয়ে পড়ে।

চীনে ১৯৭৬ সালে মাও সেতুংয়ের মৃত্যুর বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হয়েছিল ১.৬ শতাংশ।

চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিগত ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন হলেও আশার কথা হচ্ছে খুবই দ্রুতই আগের অবস্থায় ফিরে যাবে সে সম্ভাবনার বীজ নিহিত আছে তাদের সাম্প্রতিক পরিকল্পনাতে। তাই এটা নিয়ে চীন তেমন গুরুত্ব দিচ্ছে না। হতাশও হচ্ছে না।

তবে চীন যদি কূটনৈতিক ও সামরিক শক্তিকে অর্থনৈতিক শক্তির সাথে তাল মেলাতে পারে এবং তাদের পণ্যের বাজারকে আরো বিকেন্দ্রীকরণ করতে পারে তাহলে খুব দ্রুত চীন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিশ্বের রোল মডেল হতে পারবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!