
মোহাম্মদ অহিদ উদ্দিন: রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে (আরসিটি) আয়োজিত শোকসভায় বক্তারা রানি দ্বিতীয় এলিজাবেথকে স্মরণকালের সেরা রাষ্ট্রনায়ক উল্লেখ করে বলেছেন, ৭০ বছর ধরে তিনি ব্রিটিশ জনগণ ও কমনওয়েলথ দেশগুলির সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। এ জন্য মহামান্য রানি দ্বিতীয় এলিজাবেথ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
রানি দ্বিতীয় এলিজাবেথের মহাপ্রয়ান উপলক্ষে ১১ সেপ্টেম্বর বিকেল ৪ টায় অ্যাপল রিয়েল এস্টেটে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে (অরসিটি) আয়োজিত শোকসভায় বক্তারা এসব কথা বলেন।
আরসিটি সভাপতি আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিনে সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফানু মিয়ার সঞ্চালনায় শোক সভায় বক্তৃতা করেন, কোষাধ্যক্ষ আনোয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আফসার হোসেন এনাম, শিক্ষা ও কল্যাণ সম্পাদক শাহীন চৌধুরী, যুগ্ম সম্পাদক নিয়াজ চৌধুরী শুভন, যুগ্ম কোষাধ্যক্ষ গোলাম মোহম্মদ রফিক, ধর্ম বিষয়ক সম্পাদক এম.এ মজিদ, মোহাম্মদ এনামুল হক, মকসুদ আহমেদ, এম এ কালাম, শাহীন আহমেদ প্রমুখ।
শোক সভায় গৃহিত এক প্রস্তাবে মহামান্য রানির বিদেহী আত্মার শান্তি কামনা করে রাজপরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। অপর এক প্রস্তাবে রাজা তৃতীয় চার্লসকে অভিনন্দন জানানো হয়।

আরও পড়ুন
আমাদের পানিতে হাত দিলে কেটে ফেলা হবে: ভারতকে পাকিস্তানি মন্ত্রী
বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত
পাকিস্তানে জোড়া বোমা হামলা, নিহত ৭