
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ভৈরবে ৫ দফা দাবীতে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে । কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত অফিসের কর্মকর্তা –কর্মচারীরা উপজেলা প্রশাসনিক ভবনের মূল ফটকে ব্যানার নিয়ে কর্ম বিরতি পালন করেন । কর্ম বিরতি চলাকালে অফিস থেকে সেবা প্রদান বন্ধ ছিল । কর্ম বিরতি চলাকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত বলেন, পদ আপগ্রেডেশন, সকল শূণ্য পদ পূরণ,প্রস্তাবিত নিয়োগবিধি ও জনবল কাঠামো বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে এ কর্মবিরতি পালন করা হচ্ছে । এ সময় অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান