
রবিউল হাসান লায়ন: জামালপুর সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তার কার্যালয় এর নতুন ভবনের শুভ উদ্বোধন হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নব নির্মিত ভবনের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন।
সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ এএসএম ইকবাল হোসেন চৌধুরী, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, বিএমএ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মোশায়ের উল ইসলাম রতন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী প্রমুখ।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪১ লক্ষ ৯৭ হাজার টাকা ব্যায়ে ভবণটির নির্মাণ কাজ সম্পন্ন করে ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ কৌশলী।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য