
আওয়াজ অনলাইন: ডেঙ্গু মোকাবিলায় কাউন্সিলরকে আহ্বায়ক করে প্রতিটি ওয়ার্ডে টাস্কফোর্স কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
ডিএনসিসি’র সকল ওয়ার্ডে প্রতি শনিবার ও বুধবার ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম গ্রহণের জন্য ৭ সদস্য বিশিষ্ট টাস্কফোর্স কমিটি গঠন করা হয়।
এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় ডিএনসিসি’র সচিব মাসুদ আলম ছিদ্দিকের স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়।
আদেশে উল্লেখ করা হয়, টাস্কফোর্স কমিটির দায়িত্ব হবে মশার সম্ভাব্য প্রজনন স্থলের তালিকা প্রস্তুতকরণ, যেমন-নির্মাণধীন ভবন, সুউচ্চ ভবন, টিনসেড বাড়ি, সরকারি অফিস, বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, শপিংমল, মার্কেট, হোস্টেল, ছাদ বাগান, পরিত্যক্ত বাড়ি, জলাশয়, ড্রেন, খোলাবাজার ইত্যাদি।
এছাড়া লার্ভা সনাক্তকরণ ও ধ্বংস করা এবং তালিকা প্রস্তুতকরণ। ডেঙ্গু রোগীর তালিকা প্রস্তুতকরণ এবং ডাটা এন্ট্রি করবে টাস্কফোর্স কমিটি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল