হোম » স্বাস্থ্য-লাইফস্টাইল » চিংড়ির জলবড়া

চিংড়ির জলবড়া

আওয়াজ অনলাইন: প্রতিদিনের খাবারের বাইরে নতুন কি পদ করা যায়? বানিয়ে ফেলুন চিংড়ির জলবড়া। রইল রেসিপি।

উপকরণ

চাপড়া চিংড়ি: ৩৫০ গ্রাম

আদা বাটা: ১ টেবিল চামচ

মরিচ বাটা: ১ টেবিল চামচ

লবণ ও চিনি: স্বাদমতো

হলুদ গুঁড়া: ১ চা চামচ

গোটা গরম মশলা: ৫ গ্রাম

তেজপাতা: ২টি

পেঁয়াজ বাটা: ৩-৪ টেবিল চামচ

দই: ২-৩ টেবিল চামচ

জিরে গুঁড়া: ১ চা চামচ

কাশ্মীরি মরিচ গুঁড়া: ১ টেবিল চামচ

নারকেলের দুধ: ১ কাপ

ঘি: ১ চামচ

গরম মশলা গুঁড়া: ১ চা চামচ

প্রণালী

চিংড়ি মাছের মাথা, খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে নিন। এ বার মিক্সিতে ঘুরিয়ে পেস্ট তৈরি করে নিন। একটি পাত্রে চিংড়ি বাটার সঙ্গে আদা বাটা, মরিচ বাটা, লবণ ও হলুদ গুঁড়া মিশিয়ে ৩০ মিনিট ফ্রিজে রাখুন। এ বার কড়াইতে তেল গরম করে তাতে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিন। এ বার তাতে আদা বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা দিয়ে লাল করে ভেজে নিন। কড়াইতে ফেটানো দই, জিরে গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, চিনি, হলুদ দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে সামান্য পানি দিন। তার পর নারকেল দুধ দিয়ে ঝোল ফুটতে দিন। উপর থেকে কয়েকটি চেরা কাঁচামরিচ দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে বাটা চিংড়ি হাতে গোল করে ওই ঝোলে ছেড়ে দিন। গ্যাসের আঁচ কমিয়ে ৫ থেকে ৬ মিনিট আরও ফুটতে দিন। ঝোল ঘন হয়ে এলে ঘি আর গরম মশলার গুঁড়া ছড়িয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!