
নিহত শফিকুল ইসলাম উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি শহরের কাঠের পুল এলাকায় উর্মি ডেন্টালে দন্ত্য চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মোটর সাইকেল যোগে শফিকুল তার মা দুইজন মহাসড়কে উঠছিল। এ সময় দ্রুতগামী একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শফিকুল মারা যান।
আহত অপর মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক সেলিম মোল্লা বলেন, বাসটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। এসময় ঘটনাস্থলেই দন্ত্য চিকিৎকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় বাস চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য