
হাফিজা ইসলাম পিংকি,ঝালকাঠিঃ শব্দদ‚ষণের ফলে বাংলাদেশে জনসংখ্যার তিনের একাংশ কানে কম শুনছে। পাশাপাশি হার্টের সমস্যা, মস্তিস্ক ও চোখের ওপর প্রভাব, বন্যপ্রাণী এবং পরিবেশের ওপর প্রভাবসহ নানা সমস্যা সৃষ্টি হচ্ছে শব্দদ‚ষণের ফলে। মঙ্গলবার দুপুরে শব্দদ‚ষণ নিয়ে সচেতনতাম‚লক মতবিনিময় সভায় বক্তারা এ তথ্য জানান। তাই শব্দদ‚ষণ রোধে কার্যক্রর পদক্ষে গ্রহণের জন্য তাগিদ দেওয়া হয় মতবিনিময় সভা থেকে। একই সঙ্গে এ বিষয়ে বিধিমালা অনুযায়ী আইন প্রয়োগ করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। ঝালকাঠি জেলা প্রশাসন ও ইকিউএমএস কনসালটিং লিমিটেড এবং বায়ুমন্ডলীয় দ‚ষণ অধ্যায়ন কেন্দ্র (ক্যাপস) এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সরকারি বেসরকারি কর্মকর্তা, চিকিৎসক, ট্রাফিক বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক এসএম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস ও ট্রাফিক পুলিশের পরিদর্শক আনিচুর রহমান। মতবিনিময় সভায় শব্দদ‚ষণের উৎস চিন্ধিসঢ়;হত করা, জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এবং এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে শব্দদ‚ষণ নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়ন করার দাবি জানানো হয়।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও