
আওয়াজ অনলাইন: শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ করেছিলেন প্রযোজক রহমত উল্লাহ। এবার তিনি শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন।
রোববার সকাল সাড়ে ১১টায় ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে শাকিব খানের বিরুদ্ধে মামলা করেন অস্ট্রেলিয়া প্রবাসী এই প্রযোজক।
রহমত উল্লাহর আইনজীবী মো. তাবারক হোসেন ভূঁঞা বলেন, ‘আমরা মামলাটি নিয়ে আজ বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরব।’
‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটি পরিচালনা করেছেন আশিকুর রহমান। পাঁচ বছর আগে শুটিং শুরু হলেও সিনেমাটির কাজ এখনও শেষ হয়নি।
এরই পরিপ্রেক্ষিতে গত ১৫ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর শাকিবের বিরুদ্ধে, আর্থিক ক্ষতি সাধন, মিথ্যা আশ্বাস, অসদাচরণসহ বেশ কিছু বিষয়ে লিখিত অভিযোগ জানান রহমত উল্লাহ।
গত ২৩ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রহমত উল্লাহর বিরুদ্ধে ‘চাঁদা দাবি ও হত্যার হুমকি’ দেয়ার অভিযোগে মামলা করেন শাকিব খান। এ সময় আদালত তার জবানবন্দি গ্রহণ করেন। সেই সঙ্গে রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হওয়ার সমন জারি করেন আদালত।
ওই দিন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান রহমত উল্লাহ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এ জামিন আবেদন মঞ্জুর করেন।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের দুই সদস্য ভাই-বোন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণসদৃশ সামগ্রী
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত
একটি ড্রেন বন্ধ, জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর সদরের ৫ গ্রাম