হোম » বিনোদন » মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া-আতিকের ‘পেয়ারা সুবাস’

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া-আতিকের ‘পেয়ারা সুবাস’

আওয়াজ অনলাইন: মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসরে এবারও রয়েছে বাংলাদেশের সিনেমা। প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস বা দ্য সেন্ট অব সিন।’ উৎসবটির অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

প্রতিযোগিতা বিভাগে ১২টি সিনেমার মধ্যে একটি পেয়ারা সুবাস। এছাড়াও এই বিভাগে রয়েছে আর্জেন্টিনা, রাশিয়া, চীন, ফ্রান্স ও জাপানের সিনেমা।

পেয়ারা সুবাস—এর মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়া রয়েছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল প্রমুখ। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম এ আসর চলবে ২০ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত।

উল্লেখ্য, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগত আসরে প্রতিযোগিতা বিভাগের তালিকায় ছিল বাংলাদেশের আদিম সিনেমাটি। এমনকি এর পরিচালক যুবরাজ শামীম জিতেন নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!