হোম » বিনোদন » বর্ণাঢ্য আয়োজনে বাচসাস-এর বাংলা বর্ষবরণ ও অফিস উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে বাচসাস-এর বাংলা বর্ষবরণ ও অফিস উদ্বোধন

আল আমিন সেলিম :

বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) এর নতুন অফিস উদ্বোধন ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। পহেলা বৈশাখ ১৪ই এপ্রিল রাজধানীর মগবাজারে অবস্থিত বাচসাসের নতুন এই কার্যালয়ে দিনভর সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিনত হয়। গল্প আর স্মৃতিচারণ নিয়ে হয়েছে আনন্দ আড্ডায় মেতে ওঠেন নবীন প্রবীন সকল সদস্যরা। দিনভর স্বতঃস্ফূর্তভাবে কার্যালয়ে আসেন চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের তারকা, নির্মাতা ও কলাকুশলীরা।

এ সময় উপস্থিত ছিলেন বাচসাসের সভাপতি কামরুল হাসান দর্পন, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সাবেক সভাপতি আবদুর রহমান, এডহক কমিটির সাবেক আহবায়ক হাবিবুল হুদা পিটু,।

আরও উপস্থিত ছিলেন, বাচসাস’র সাবেক প্রধান নির্বাচন কমিশনার ফরিদ বাশার, সাবেক সভাপতি রাজু আলীম, সাবেক সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, সাবেক সিনিয়র সহ-সভাপতি বাদল আহমেদ, বর্তমান নির্বাচন কমিশনার ইমরুল শাহেদ, সিনিয়র সদস্য সলিমুল্লাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক ইসমত জাহান স্বর্ণা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম লিটন, দপ্তর সম্পাদক রুহুল আমিন  ভূইয়া, নির্বাহী সদস্য রুহুল সাখয়াত, হাফিজ রহমানসহ আরও অনেকে।

বাচসাস-সভাপতি কামরুল হাসান দর্পন গণমানুষের আওয়াজকে এক প্রতিক্রিয়ায় বলেন, সিনিয়র সদস্য থেকে শুরু করে নবীন সদস্যরা এই মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য শুভেচ্ছা জানাতে এসেছিলেন । তারাও বাচসাস-এর কার্যালয়ে আসতে পেরে আনন্দিত এবং আমাদেরকে অভিনন্দন জানান। বাচসাস যেন নতুন করে শিল্প-সংস্কৃতি অঙ্গনের সাথে সেতুবন্ধন রচনা করল। এ বন্ধন  অটুট থাকবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেছেন।

তিনি আরো বলেন, বাচসাস সদস্যরা আমাদের কার্যনির্বাহী কমিটির ওপর যে দায়িত্ব দিয়েছেন, আমরা শুধু সে দায়িত্ব পালনের চেষ্টা করে যাচ্ছি। আশার কথা, আমাদের এ দায়িত্ব পালনে সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং তা অব্যাহত রাখার প্রতিশ্রæতি দিয়েছেন। এতে আমরা অনুপ্রানিত এবং উজ্জীবিত।

সাধারণ সম্পাদক রাহাত সাইফুল দিনটিকে উৎসবমুখর করে তোলার জন্য সকল সদস্যদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, সাফল্যের পরিপূর্ণতায় সম্পন্ন হয়েছে আমাদের বর্ষবরণ ও কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান।

 

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!