
আজ শনিবার বাংলাদেশ টেলিভিশনে রাত ৮.৪৫ মিনিটে প্রচারিত হবে এ সপ্তাহের নাটক “কপাল”! নাটকটি রচনা করেছেন- শেখ হান্নান, প্রযোজনা- মো. তারিকুজ্জামান। নাটকের কাহিনি উপজীব্য গ্রামীণ পটভূমিতে পরিবারের নববিবাহিত কোনো সদস্য বজ্রপাতে নিহত হলে সংসার সমাজ জীবনে তার কী প্রভাব প্রতিভাত হয় তারই চিত্রালেখ্য কপাল।

নাটকে অভিনয় করেছেন-রমিজ রাজু, মাসুম বাশার, সাজ্জাদ সাজু, সাক্ষ্য শহিদ, জুবায়ের জাহিদ, শামস আরেফিন, হাসান জাহিদ, শেখ হান্নান ও সুমন সিরাজী। নারী চরিত্রে রুপদান করেছেন-মিলি বাশার, সাবিহা জামান, নোজহাত সাওম, সিগ্ধা শ্রাবণ এবং শিশু শিল্পী-সাবা। নাট্যকারের বাড়ি সিরাজগঞ্জ। তিনি বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভূক্ত নাট্যকার এবং টেলিভিশন নাট্যকার সংঘের সম্মানিত সদস্য। কপাল নাটকের কাহিনি এবং এর চরিত্রগুলোর সংলাপ সিরাজগঞ্জের রসমন্ডিত উপভাষায়।

আরও পড়ুন
প্রতিটি মেয়েই দিনশেষে একটা সংসার চায়: প্রভা
প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে মুখ খুললেন কেয়া পায়েল
মানবতার ফেরিওয়ালা খোরশেদুল: অভিনয়ে নতুন অধ্যায়