হোম » প্রবাস » ওমানে ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

ওমানে ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

আওয়াজ অনলাইন: ওমানে তিনতলা ভবন থেকে পড়ে গিয়ে দেলোয়ার হোসেন রিয়াদ (২৭) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে ওমানের দুখুম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে। তার বাবার নাম আনোয়ার হোসেন।

সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন বলেন, তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন রিয়াদ। কিছুদিনের মধ্যে তার দেশে আসার কথা ছিল।

এদিকে রিয়াদের মরদেহ দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!