
নিজস্ব প্রতিনিধি: ড. মুনাওয়ার মাহমুদ ছহুল ইন্তেকাল করেছেন — ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৪ অক্টোবর ২০২৫ইং ওয়াশিংটন ডিসিতে জটিল রোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৬ বছর বয়সে পরলোক গমন করেন। ড. মুনাওয়ার মাহমুদ ছহুল সাবেক নির্বাচন কমিশনার ছহুল হুসাইনের ছেলে, ডাঃ বুশরা তৌফিক চৌধুরীর স্বামী ও রোদ্দুরের পিতা।
তিনি দীর্ঘ ১১ বছর ধরে অসাধারণ সাহস, ধৈর্য এবং ঈমানের সঙ্গে মাল্টিপল মায়েলোমা নামক জটিল রোগের সঙ্গে লড়াই করেছেন ফাহমি। জীবনের শেষ দিনগুলো তিনি কাটিয়েছেন তাঁর পরিবারের ভালোবাসা ও অসংখ্য বন্ধু- পরিবার পরিজনের মমতায় ঘেরা পরিবেশে।
বুধবার (১৫ অক্টোবর) যোহরের নামাজের পর দুপুর ১টা ৩০ মিনিটে, ওয়াশিংটন ডিসিতে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে,“আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ফাহমির ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে তাঁর প্রতি রহমত বর্ষণ করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করুন।
ফাহমির মৃত্যুতে অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। তাঁর প্রয়াণে পরিবার, বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাকে গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে — আজীবন।
বনানী গ্রীন সোসাইটির সভাপতি মোঃ মোশাররফ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আইনুল হক সহ নির্বাহী কমিটি, উপদেষ্টামণ্ডলী ও সোসাইটির সকল সদস্য বৃন্দ গভীর শোক ও সমবেদনা জানান এবং এই গভীর শোকের মুহূর্তে আল্লাহ যেন তার পরিবারের সবাইকে ধৈর্য, শক্তি ও সান্ত্বনা দান করেন।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার