হোম » সম্পাদকীয় » চকরিয়াতে শহীদ আবু সাঈদ স্বরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

চকরিয়াতে শহীদ আবু সাঈদ স্বরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদসহ সকল শহীদদের স্বরণে ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৬ আগষ্ট) বাদে জুমা চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ৯নং ওয়ার্ডের দক্ষিণ ছাইরাখালীর স্থানীয় জনসাধারণ এবং দক্ষিণ ছাইরাখালী টমটম চালক একতা ভাই ভাই সংগঠন যৌথভাবে এই কর্মসূচী পালন করে। স্থানীয় এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে খতমে কুরআন, ও বাদে জুমা প্রায় ৩ শতাধিক মানুষ দুপুরে খাবার গ্রহণ করে।

এতে উপস্থিত ছিলেন, মাওলানা সাইফুল ইসলাম, স্থানীয় মসজিদের খতিব মাওলানা মাহমুদুর রহমান।  ফাঁসিয়াখালী হেল্প সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম এরশাদ,সহকারী ব্যবস্থাপনা পরিচালক হাফেজ আজিজ আল হাফিজ।

টমটম চালক একতা সংগঠনের সভাপতি মো: নাজেম উদ্দিন, সহসভাপতি মো: নুরুল আমিন, সাধারণ সম্পাদক শামসুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল করিমসহ স্থানীয় বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

-এইচ এম রুহুল কাদের-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!