
দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞায় ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শনীর ব্রিধান ১০০ (বঙ্গবন্ধু ধান ১০০) প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে পৌরসভার উত্তর শ্রীধরপুর গ্রামে উক্ত মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
সাবেক পৌর কাউন্সিলর আবদুল আউয়ালের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ জুলফিকার হায়দার, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন, সমাজ সেবক আবু তৈয়ব পেয়ার, উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল মান্নান প্রমুখ। উক্ত মাঠ দিবসে শতাধিক কৃষক-কৃষাণী ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার