
মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক বিতরণ করেছেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
বুধবার (২৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ২৩ জন রোগির মাঝে ১১ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
ক্যান্সার কিডনি লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্তদের মাঝে এসব অনুদানের চেক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুর রহমান।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক