হোম » অপরাধ-দুর্নীতি » ৫ কোটি টাকার সরিষাবাড়ীর ধানাটা-কয়ড়া রাস্তার কার্পেটিং কাজে ব্যাপক কারচুপিঃ এলাকাবসীর অভিযোগে কাজ বন্ধ

৫ কোটি টাকার সরিষাবাড়ীর ধানাটা-কয়ড়া রাস্তার কার্পেটিং কাজে ব্যাপক কারচুপিঃ এলাকাবসীর অভিযোগে কাজ বন্ধ

সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ১নং সাতপোয়া ইউনিয়নের ধানাটা হতে কয়ড়া বাজার পর্যন্ত রাস্তায় প্রায় ৫ কোটি টাকার কার্পেটিং এর কাজে ব্যাপক কারচুপি অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মান সামগ্রী দিয়ে দায়সারা ভাবে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে।

রাস্তায় যতটুকু কার্পেটি্ এর কাজ শেষ করা হয়েছে ২/১ দিন যেতে না যেতেই সেই রাস্তায় ফাটল ধরে উঠে যাচ্ছে পিচ। সোমবার (২৭ মার্চ) রাস্তায় নিম্নমানের কাজ করায় এলাকাবাসীর বাঁধার মুখে কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, সরিষাবাড়ীর সাতপোয়া ইউনিয়নের চরাঞ্চলের পশ্চিম জনপদের প্রায় ৩০ টি গ্রামের লোকজন উপজেলা সদর এবং বড় হাট- বাজারের সাথে যোগাযোগের একমাত্র রাস্তা চলাচলে অনুপযোগী হয়ে পড়েছিল।

অবকাঠামো রক্ষনাবেক্ষন প্রকল্পের আওতায় উপজেলার সাতপোয়া ইউনিয়নের ধানাটা হতে কয়ড়া বাজার  মোট ১০ দশমিক ৩ শত ১৫ কিঃ মিঃ রাস্তা কার্পেটিং এর কাজে দুই প্যাকেজে প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়।

সরিষাবাড়ীর আরামনগর বাজার এলাকার ঠিকাদার মেসার্স মিতু ট্রেডার্স কার্যাদেশ লাভ করে। প্রথম প্যাকেজে ৫ কি.মিঃ অংশে কার্পেটিংএর কাজের জন্য ২কোটি ১৭ লক্ষ ৮ হাজার ৭৭ টাকা বরাদ্দ হয়। পরে দ্বিতীয় প্যাকেজের বাকী রাস্তায় কার্পেটিংএর কাজে বরাদ্দ দেয়া হয় ২ কোটি ৩৮ লক্ষ ২৮ হাজার ৩ শত ১২টাকা।

১ম অংশের কার্পেটিং কাজে রাস্তায় প্রাইমকোট, স্ক্যালিফার, সোলডারে টেন্ডারের নির্দেশনা মানা হয়নি। এ ছাড়াও রাস্তার ধুলাবালি ময়লা পরিস্কার না করে ময়লা যুক্ত পাথর পানি দিয়ে না ধুয়ে কার্পেটিং কাজে ব্যবহার করায় রাস্তার পিচ ফাটল ধরে
উঠে যাচ্ছে।

কোথাও কোথাও হাত-পা দিয়ে আঘাত করলে কার্পেটিংএর পিচ উঠে আসে। কার্পেটিং কাজের মান অত্যন্ত নিম্নমানের হওয়ায় এলাকাবাসী কাজ বন্ধ করে দেয়। পরে উপজেলা প্রকৌশলী রাস্তার কাজ দেখতে গিয়ে অভিযোগের সত্যতা দেখতে পান।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, এলাকাবাসীর অভিযোগ পেয়ে রাস্তার কাজ দেখতে গিয়েছিলাম। অভিযোগের সত্যতা স্বীকার করে তিনি বলেন, উক্ত রাস্তায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে সিডিউল মোতাবেক কাজ করতে নির্দেশ প্রদান করেছি। আপাদত কাজ স্থগিত রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!