হোম » অর্থনীতি » এবারের বাণিজ্য মেলায় বিক্রি হয়েছে ৪০ কোটি টাকার পণ্য

এবারের বাণিজ্য মেলায় বিক্রি হয়েছে ৪০ কোটি টাকার পণ্য

আওয়াজ অলাইন : এবার বাণিজ্য মেলা থেকে ১৬ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ পাওয়া গেছে, আর মেলায় বিক্রি হয়েছে মোট ৪০ কোটি টাকার পণ্য। মেলা থেকে ভ্যাট আদায় হয়েছে দেড় কোটি টাকা।

গতকাল সোমবার (৩১ জানুয়ারি), ঢাকার প্রান্তে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, রাজধানী থেকে কিছুটা দূরে নতুন একটি জায়গায় এবং করোনা আবহে এবারের বাণিজ্যমেলা হলেও তা সফল হয়েছে।

তিনি বলেন, পূর্বাচলে নতুন জায়গায় প্রথমবারের মতো আয়োজিত এই মেলার সফলতা নিয়ে কিছুটা শঙ্কা ছিল। তবে মানুষের আগ্রহ থাকায় করোনার মধ্যেও মেলা সফল হয়েছে। আগামী বছর বাণিজ্যমেলার পরিধি অনেক বড় হবে বলেও জানান তিনি।

মেলায় বিশেষ অবদান রাখার জন্য ১২ ক্যাটাগরিতে ৪২ অংশগ্রহণকারী, বিভিন্ন দফতরের ১০ কর্মকর্তা এবং ২৭টি সংস্থা পুরস্কার পেয়েছে।
/এইচ.

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!