
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নির্বাচনী তথ্য সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক তানভীর হাসান তানু বাদি হয়ে সোমবার বিকেলে মাসুদ রানা, রাকিব, সোহাগ, রাব্বি, গণেশ, মুন্না, স্বরুপ কুমার সেন সহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় এ মামলা দায়ের করেন।
গত ২৯ জানুয়ারি শনিবার দুপুরে নব গঠিত সেনুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনী সংহিসতার ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হন স্থানীয় চার সাংবাদিক। গুরুতর আহত অবস্থায় সাংবাদিকদের উদ্ধার করে স্থানীয়রা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সাংবাদিকরা হলেন, দৈনিক ইত্তেফাক ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি তানভির হাসান (তানু), রাইজিং বিডির মইনউদ্দীন তালুকদার হিমেল, নিউজ বাংলা টোয়েন্টিফোরের সোহেল রানা, এবং ঢাকা মেইলের জেলা প্রতিনিধি জাহিদ হাসান মিলু।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। অন্যদিকে আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২