
মো:তারিকুর রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাংগা জেলার জীবননগরে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে মিজানুর রহমান নামের এক ব্যবসায়ী কে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার(২৬ আগস্ট) বিকাল ৪ টার দিকে জীবননগর পাইলট হাইস্কুল পাড়ায় অভিযান চালিয়ে এই অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে জীবননগর পৌর এলাকায় বিভিন্ন সার ও কীটনাশকের দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মনা।
এসময় মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজ নামের এক ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুদ করা ১২ বস্তা বাংলা টিএসপি সার পাওয়া যায়। অভিযুক্ত প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মিজানুর রহমান কে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ ধারা অনুযায়ী নগদ ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এসময় জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহা আলম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বুধবার ‘ব্যাংক হলিডে’, লেনদেন বন্ধ
অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
কোটি টাকার যুগে এক হাজার টাকার নোট এখন অনেকটাই অপ্রতুল মনে হচ্ছে