হোম » অর্থনীতি » জিয়া পরিষদের কমিটিতে থাকার অপরাধে দায়িত্ব হতে অব্যাহতি

জিয়া পরিষদের কমিটিতে থাকার অপরাধে দায়িত্ব হতে অব্যাহতি

আওয়াজ অনলাইনঃ জিয়া পরিষদ, জনতা ব্যাংক পিএলসি শাখা আহ্বায়ক কমিটি তে থাকার অপরাধে ব্যবস্থাপকসহ বিভিন্ন কর্মকর্তাগণকে দায়িত্ব হতে অব্যাহতি দিয়েছেন।এব্যাপারে জানতে চাইলে জিয়া পরিষদ কমিটির সদস্য সচিব বলেন,

গত ১৮ জুন ২০২৫ তারিখে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ৩১ সদস্য বিশিষ্ট জনতা ব্যাংক পিএলসি. শাখা আহ্বায়ক  কমিটি অনুমোদন করা হয়। উক্ত কমিটিতে জনাব মনির আহমেদ-কে আহ্বায়ক ও জনাব মো: মনছুর রহমান-কে সদস্য সচিব করে ০৩ (তিন) মাসের মধ্যে কাউন্সিল করে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা প্রদান করা হয়। এরই পরিপ্রেক্ষিতে উক্ত কমিটির কার্যক্রমকে বাঁধাগ্রস্ত করা এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিলকে বাঁধাগ্রস্ত করার জন্য জনতা ব্যাংক পিএলসি. এর ব্যাবস্থাপনা পরিচালক মো: মজিবর রহমান এর নির্দেশনা মোতাবেক মহাব্যবস্থাপক মো: আনিছুর রহমান আকন্দ গত ০৩ জুলাই ২০২৫ কমিটির সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা জনাব মো: মনছুর রহমান-কে ব্যবস্থাপক পদ হতে অব্যাহতি দিয়ে বদলীর আদেশনামা জারী করেন। একই বদলীর আদেশনামায়  ঢাকা বিশ্ববিদ্যালয় এর ফজলুল হক মুসলিম হলের সাবেক ছাত্রদল নেতা-কে বাউবি শাখার ব্যবস্থাপক পদ হতে অব্যাহতি প্রদান করেন।

তিনি বলেন,ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর মো: মজিবর রহমান জনতা ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক এর দায়িত্ব গ্রহণের পর হতেই জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী জনতা ব্যাংক এর কর্মকর্তা ও কর্মচারীগণকে বিভিন্নভাবে অপমা্ন অপদস্ত করাসহ আওয়ামীলীগের ফ্যাসীবাদী চিন্তাধারাপুষ্ট কর্মকর্তাদের-কে লোভনীয় পদে পদায়ন করছেন। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মো: ইকবাল হোসেন- কে বার্ষিক বেতন বৃদ্ধি হতে বঞ্চিত করেছেন এবং আওয়ামী মদদপুষ্ট ও ভারতীয় দালাল মহেন্দ্র নাথ পাল-কে গেন্ডারিয়া কর্পোরেট শাখায় ব্যবস্থাপক  হিসেবে পদায়ন করেছেন।

সদস্য সচিব আরো বলেন, পরিচালক মো: মজিবর রহমান এর নির্দেশনা মোতাবেক মহাব্যবস্থাপক মো: আনিছুর রহমান আকন্দসহ তার আশীর্বাদপুষ্ট অন্যান্য মহাব্যবস্থাপক ঢাকাসহ সারা দেশের কতিপয় শাখার জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী কর্মকর্তাগণকে ব্যবস্থাপক পদ হতে অব্যাহতি প্রদান করবেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। অথচ ধানমন্ডি, শ্যামলী ও ফার্মগেটসহ ঢাকার বাইরের অনেক শাখার আওয়ামী মদদপুষ্ট ব্যবস্থাপকগন-কে স্বীয়  পদে বহাল রেখে বর্তমান সরকার বিরোধী কর্মকান্ড বাস্তবায়ন করার কাজে লিপ্ত রেখেছেন জনতা ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক মো: মজিবর রহমান। মো: মজিবর রহমান অতীতে রূপালী ব্যাংকে কর্মরত থাকা অবস্থায়  স্বাধীনতা  ব্যাংকার্স পরিষদের উপদেষ্টমন্ডলীর গুরুত্বপূর্ন পদে আসীন ছিলেন।

মো: মজিবর রহমান এবং মো: আনিছুর রহমান আকন্দ এর মতো ফ্যাসিস্ট এর দোসরদের রাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক এর গুরুত্বপূর্ন পদে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার স্বপ্ন অধরাই থেকে যাবে।

 

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!