
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নে নুরুল আমিন হত্যা ও ডাকাতির ঘটনায় মূলহোতা আহমদ শরিফ ও তার সহযোগী রেজাউল করিমকে গ্রেফতার করেছে র্যাব-১৫। বুধবার (২ জুলাই) রাতে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড খালি কার্তুজ।
র্যাব-১৫ জানিয়েছে, গেল ২৩ জুন রাতে কুখ্যাত ডাকাত আহমদ শরিফের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল উখিয়ার নিদানিয়ায় নুরুল আমিন ও হাসান আলীর বাড়িতে হামলা চালায়। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে নগদ ৯৫ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল লুট করে। ডাকাত শরিফকে চিনে ফেলায় নুরুল আমিনকে বগলে গুলি করে হত্যা করা হয়।
ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে আহমদ শরিফসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা ও ডাকাতির মামলা করেন। র্যাব সুত্রে জানা যায় গ্রেফতারকৃতদের মধ্যে আহমদ শরিফ পূর্বেও ভিকটিমের পরিবারের সঙ্গে বিরোধে জড়িত ছিল। ঘটনায় জড়িত অন্য ডাকাতদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও