
রায়হানুল ইসলাম, বগুড়া: বগুড়ায় র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার ভোর পোনে ৬’টায় বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নের কর্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ৮৩ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো: বগুড়া সদরের নারহট্র এলাকার মৃত অছিমুদ্দিনের ছেলে মো: ফারুক প্রাং (৫৪), একই জেলা ও উপজেলার হটিলাপুর এলাকার মৃত রহিমুদ্দিনের ছেলে মো: বাবু প্রাং (৪২) ও একই জেলার শেরপুর উপজেলার শালফা দক্ষিণ পাড়ার মৃত কোরবান আলীর ছেলে মো: সোহেল রানা (৪৭)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় ১’টি সিএনজি, ৪’টি মোবাইল ফোন ও ৫’হাজার ৭’শত টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭