
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে আপেল আহমেদ (২৫) নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মাদলা ইউনিয়নের নন্দগ্রাম সাতবিল পাথারে ফসলী জমির ভিতর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আপেল মাহমুদ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী গ্রামের পিন্টু মিয়ার ছেলে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম জানান, স্থানীয়দের দেয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে। মরদেহের গলা কাটা ছিল। পেটে আচড়ের চিহ্ন রয়েছে। পড়নে সার্ট-প্যান্ট ছিল। এখন পর্যন্ত হত্যার কারণ বা বিস্তারিত কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে গত রাতে অন্য কোথাও গলা কেটে হত্যা করার পর জমির মধ্যে ফেলে রাখা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য