
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে ফাতিমা আক্তার (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ কলাগাছিয়া গ্রামের নিজ বসতঘরের বারান্দা থেকে এই লাশ উদ্ধার করা হয়।
নিহতের মা মোর্শোদা বেগম জানান, ঘটনার দিন সকাল ৯ টার দিকে নিহতের মা মোর্শেদা বেগম তাদের বাড়ির দক্ষিণ মাথায় গরু বাঁধতে যায়। তিনি সেখান থেকে প্রায় ঘন্টাখানেক পর বাড়িতে ফিরে আসে। এসে দেখে ঘরের দরজা জানালা বন্ধ। তখন তিনি তার মেয়ে ফাতিমাকে ডাকাডাকি করেন। ঘরের ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে, ঘরের জানালার খিল লাঠি দিয়ে খুলে। তারপর ফাতিমাকে ঝুলন্ত অবস্থায় দেখে ডাক চিৎকার দেন তিনি। ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসে। পরে তারা পুলিশে খবর দেন।
জানা যায়, নিহত ফাতিমার বাবা দুই বছর আগে স্ট্রোক করে মারা যান। তারপর থেকে তাদের সংসারে অভাব দেখা দেয়। নিহতের মা মোর্শেদা বেগম অন্যের বাড়ি কাজ করে কোনো রকম সংসার চালান। ঘটনার দিন সকালে শীতের পোশাক কেনার জন্য ফাতেমা তার মায়ের কাছে টাকা চায়। তার মায়ের হাতে টাকা না থাকায়, পরে দেওয়ার কথা বলে সে। একারণে অভিমান করে ফাতিমা আত্মহত্যা করতে পারে বলে ধারণা তার পরিবারের।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে সকল আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা