হোম » অপরাধ-দুর্নীতি » উখিয়ায় যুবকের  গুলিবিদ্ব মরদেহ উদ্ধার 

উখিয়ায় যুবকের  গুলিবিদ্ব মরদেহ উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় ব্রিজের নিচ থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
বুধবার (৮ নভেম্বর) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতের বিল চিতাখলা ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গুলিবিদ্ধ শাহাজাহান থাইংখালীর ধামনখালী এলাকার মো. সিরাজুল হকের ছেলে।
বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, থাইংখালী রহমতের বিল চিতাখলা ব্রিজ এলাকা থেকে শাহাজাহান নামের একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শাহাজাহানের স্ত্রী জ্যোৎস্না বেগম অভিযোগ করে বলেন, মঙ্গলবার দিবাগত রাতে তার স্বামীকে কে বা কারা ফোন করে বাইরে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আর স্বামীর খবর পাননি তিনি। সকালে খবর আসে চিতাখলা ব্রিজ এলাকায় মরদেহ পড়ে আছে।
শাহাজাহান আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন বলে এলাকার লোকজন দাবি করলেও উখিয়া থানার ওসি বলছেন, সোর্স থাকার বিষয়টি পরিষ্কার না। বিষয়টি নিয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!