
উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে নির্মাণাধীন বাড়ির কাজে এক চালা ঘরের মধ্যে রাখা ২ টন রড ও ১শত বস্তা সিমেন্ট সহ ঘরের অংশ গভীর রাতে দেশীয় অস্ত্রের মুখে পাহাড়াদারের হাত পা বেধে মালামাল লুট পাট করে নিয়ে যায়।
এ ঘটনাটি ঘটেছে, উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের বোয়ালিয়া মধ্যপাড়া গ্রামে। জানা যায়, গত ৫ নভেম্বর গভির রাতে শাহ আলম এর ক্রয়কৃত সম্পত্তিতে বাড়ি নির্মাণাধীন কাজের জন্য একচালা ঘরের মাঝে রাখা ২ টোন রড ও ১ শত বস্তা সিমেন্ট সহ ঘরের কিছু অংশ গভীর রাতে পাহারাদার কে দেশীয় অস্ত্রের মুখে হাত পা বেধে একই গ্রামের বেলাল গং লুটপাট করে নিয়ে যায়।
এতে করে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। এ ঘটনার সাক্ষী প্রমানাধী রয়ছে। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানায় শাহ আলম বাদী হয়ে অভিযোগ দায়েরের করেছেন।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক মোতাহার আলী এ অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন জমিজমার পূর্ব শত্রুতার জের ধরে এই এ ধরনের ঘটনা ঘটেছে। সঠিক তদন্তের মাধ্যমে আইনী ব্যস্থা নেয়া হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল