হোম » অপরাধ-দুর্নীতি » সিরাজগঞ্জে থানা আওয়ামীলীগ কার্যালয়ে আগুন

সিরাজগঞ্জে থানা আওয়ামীলীগ কার্যালয়ে আগুন

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে থানা আওয়ামী লীগের কার্যালয়ে দূর্বৃত্তরা আগুন দিয়েছে। এসময় অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও কয়েকটি আসবাবপত্র পুড়ে গেছে।

শনিবার (২৮ অক্টোবর) রাতে জেলার এনায়েতপুর থানা আওয়ামীলীগ কার্যালয়ে কোনো এক সময়ে এ ঘটনাটি ঘটে।

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগার আলী মাস্টার বলেন,  ‘বিএনপির হরতাল বিরোধী শান্তি সমাবেশ সফল করতে আমাদের দলীয় কার্যালয়ের কক্ষে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে আ’লীগের কার্যালয়ের জানালা ভেঙ্গে দূর্বত্তরা রুমে ঢুকে চেয়ার, টেবিল ও আলমারিতে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনে গুরুত্বপুর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এ নাশকতার জন্য বিএনপি-জামায়াত দায়ী। পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে তারা। এর তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে এনায়েতপুর থানা বিএনপির সদস্য (সচিব) মঞ্জুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে আগুন দিয়ে আমাদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার বলেন, খবর পেয়ে আমরা দলীয় কার্যালয় পরিদর্শন করেছি। দুর্বৃত্তদের দেওয়া আগুনে কয়েকটি আসবাবপত্র পুড়ে গেছে। বিষয়টি গুরুত্বের খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!