
শাহজাহান সিরাজ: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আমজাদ শেখ (৫০) নামের এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রান্না ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে এই মৃত্যুকে ঘিরে এলাকাবাসীর মাঝে শুরু হয়েছে নানা গুঞ্জন। মঙ্গলবার (২০ জুন) উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা মনিরাম কাজী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমজাদ শেখ ওই গ্রামের খুঁজি শেখের ছেলে।
স্বজনরা জানান, আমজাদ স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করছিলেন। কিছুদিন আগে ঢাকা থেকে বাড়িতে ফিরে আসেন তিনি। সোমবার (১৯ জুন) রাতের খাবার খেয়ে নিখোঁজ হন আমজাদ। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার ভোরবেলায় রান্না ঘরে গলায় রশি লাগানো অবস্থায় তার মরদেহ ঝুলতে দেখা যায়। দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগতেছিলেন। এ কারণেই রাগে ক্ষোভে আত্মহত্যা করেন আমজাদ এমনটাই দাবি করেন স্বজনরা।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রান্না ঘর থেকে আমজাদ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সেটি ময়না তদন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি