
শাহজাহান সিরাজ: আষাঢ়ের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধার ব্রহ্মপুত্র ও তিস্তা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে।
ফলে মরা তিস্তা ও ব্রহ্মপুত্র নদে এখন নৌকা চলাচল আবারও শুরু হয়েছে। জেলেরা জাল দিয়ে মাছ ধরা শুরু করেছে। গাইবান্ধার বিভিন্ন নদ-নদীর নাব্যতা সংকটে গত সপ্তাহেও এই ব্রহ্মপুত্র ও তিস্তার বুকে ছিল ধু-ধু বালুচর।
সেই দুর্গম বালুচর পায়ে হেঁটে পাড়ি দিয়ে হাট-বাজার, আত্মীয়-স্বজনের বাড়ি ও শহরে যাতায়াত করতে হতো। এছাড়া ঘোড়ার গাড়িতে চড়ে মালামাল আনা-নেয়া করতো। নদীর বুকে কৃষক ফসল ফলাতো, রাখালেরা গরু ছাগল মহিষ চড়াতো।
অথচ মাত্র কয়েক দিনের ব্যবধানে ব্রহ্মপুত্র নদের বুকে এখন অথৈ পানি। তিস্তা নদীতেও এই পানি বৃদ্ধির সাথে সাথে প্রবল স্রোতও বয়ে চলছে। সেই সাথে চরের মানুষের ভোগান্তীও কমে গেছে। তারা নৌকায় চড়ে সহজেই বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারছে এখন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ